Sajal Sheik | আই নিউজ বিডি

Sajal Sheik
Sajal Sheik

Sajal Sheik

      |      

Subscribers

   Liked videos

Sabbir Hossain
24 Views · 2 years ago

⁣তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ


ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে গত ১৬ এপ্রিল তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে টঙ্গীর এরশাদ নগরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি এরশাদ নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এশিয়া পাম্পের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই প্রতিবাদ মিছিলে তা’মীরুল মিল্লাতের প্রায় আট হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা "ফিলিস্তিন জিন্দাবাদ", "তুমি কে আমি কে - আজাদী" ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। এছাড়াও, শিক্ষার্থীরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানায়।

সমাবেশে তুরাগ শিল্পীগোষ্ঠীর সদস্যরা একটি প্রতিবাদী পথনাটক পরিবেশন করে। নাটকের মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতিবেশী দেশ তথা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানায়।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সভাপতি ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ইসহাক আলী। এছাড়াও, টাকসুর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাকসুর সাধারণ সম্পাদক ইকবাল কবির।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসাথে, তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি ফিলিস্তিনের মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

Nazrul Islam
9 Views · 11 months ago

⁣দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ। বোটদ্বয়কে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের দুটি বোট আটক করে। তল্লাশি চালিয়ে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে চোরাকারবারি চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী তৎপরতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Mamun Sorder
6 Views · 1 year ago

⁣
সংসদ ভবনে বিক্ষোভ: পুলিশের সাথে মুক্তিযোদ্ধাদের উত্তেজনা

Akm Kaysarul Alam
23 Views · 2 years ago

⁣চুইঝালের বৈজ্ঞানিক নাম হলো Piper chaba যা একধরনের বিশেষ মশলা যেটি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জন্মায়। খুলনা অঞ্চলে চুইঝালের কাণ্ড, শিকড় বা লতাকে ছোট ছোট টুকরো করে মসলা হিসেবে ব্যবহার করে যেকোনো ধরনের মাংস যেমন:গরুর মাংস বা খাসির মাংস রান্না করা হয় যা এ অঞ্চলের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার।

Md Rejaul Karim
936 Views · 2 years ago

সিরাজগন্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই খেয়াঘাটে ঝালমুড়ি বিক্রেতা বাচ্চু ভাই সকলকে ঝালমুড়ি খাওয়ান ও তার জাদুকরি গলার গান শোনান।এতে উপস্থিত দর্শক শ্রোতারা তার গান শ্রবন করে আনন্দিত হন।

Md Saem Afridi
13 Views · 1 year ago

মজা করার একটা লিমিট থাকে

Shimul Rahman
11 Views · 12 months ago

⁣রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে কাদেরাবাদ হাউজিংয়ের হাজী মকবুল হোসেন কলেজের পাশে অবস্থিত ১৪ তলা একটি ভবনের নিচ তলায় বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লাগে।
⁣https://ekhon.tv/recent

shahadat Munsy
15 Views · 7 months ago

⁣কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে। এই স্লোগানে চাঁদপুরের কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে মার্চ) বিদ্যালয় মিলনায়তনে গাজী ইউনুসের সভাপতিত্বে ও আবু বকর, জসিম এবং শরিফের পরিচালনায় কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উদ্ভোধনী বক্তব্য শেষে উৎসব মুখোরে দিনব্যাপী খেলাধুলা, কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা-সভা, ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও স্মৃতিচারণ সহ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

Show more