Foridul Sarkar | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   最新の動画

Foridul Sarkar
104 Views · 8 months ago

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর তার প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে জানিয়েছেন, ফেসবুকে প্রার্থীতা প্রত্যাহার নিয়ে যে সংবাদটি দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ গুজব মিথ্যাচার। তিনি মিঠাপুকুর বাসীকে গুজবে কান না দিয়ে উপযুক্ত জবাব আহবান জানিয়েছেন।

Foridul Sarkar
39 Views · 8 months ago

⁣দল-মত নির্বিশেষে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। তিনি আজ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।

Foridul Sarkar
28 Views · 1 year ago

⁣রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন আরও সাতজন। ঘটনার সময় একটি পণ্যবোঝাই ট্রাক থামিয়ে পুলিশ কাগজপত্র যাচাই করছিল — এমনটাই দাবি করেছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। কিন্তু পুলিশের দাবী কাগজপত্র যাচাই নয় ট্রাকটি ‘অবৈধভাবে পার্ক করা ছিল’।

পুলিশ জানায়,গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৮৪৫২) পীরগঞ্জের বিশমাইল এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটি দেখতে পেয়ে চালককে ডাকাডাকি করে সরিয়ে নিতে বলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৫১৬) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোঃ আলমগীর হোসেন (৪০) ও আশরাফুল ইসলাম (৪২)। গুরুতর আহত হন ডিউটিরত পুলিশ সদস্য কনস্টেবল মিজান, পরে তাকে রংপুর মেডিকেল থেকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে পুলিশ সার্জেন্ট পলাশ চন্দ্র পাল, বাসযাত্রী এবং ট্রাকের সহকারীসহ আরও ছয়জন রয়েছেন।

もっと見せる