Md. Nezam Uddin | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   Laatste video's

Md. Nezam Uddin
7 Views · 3 months ago

১৩ ই জুন দিনদিপুরে খুন হয় রাউজান পাহাড়তলিতে মাসুদ চৌধুরি।

Md. Nezam Uddin
8 Views · 3 months ago

রাঙ্গুনিয়া একবিধবা নারী বসতবাড়িতে হামলা চালিয়ে ৮০০০০ টাকা লুট করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিডিও মামলা করলে মূল আসামি গ্রেফতার হয়নি। তাই রাঙ্গুনিয়ার এমপি হুমাম কাদের চৌধুরির সাক্ষাতের আশায় বাস ভবনের সামনে অবস্থান।

Md. Nezam Uddin
22 Views · 6 months ago

গত সোমবার সিটি কলেজে ছাত্রদলের কিছু কর্মীরা জুলাই গ্রাফিতি মুছে দেয়াকে কেন্দ্র করে আজ মঙ্গলবার এই সংঘর্ষ হয়। এতে শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

Md. Nezam Uddin
27 Views · 7 months ago

🇮🇱 সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে আলোচিত একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য প্রকাশ করা হয়েছে। তবে পরে দাবি করা হয়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হতে পারে।

ভিডিওর একটি দৃশ্যে নেতানিয়াহুর হাতে ৬টি আঙুল দেখা যায়, যা সাধারণত এআই-জেনারেটেড ছবিতে দেখা যাওয়া একটি পরিচিত ভিজ্যুয়াল ত্রুটি বলে অনেকে উল্লেখ করছেন।

Md. Nezam Uddin
11 Views · 7 months ago

ওসমান হাদির হত্যার বিচার নিয়ে এখনো উত্তাল।

Md. Nezam Uddin
11 Views · 7 months ago

ঢাকা চট্টগ্রাম সোনার বাংলা ট্রেনে সকালে মনোরম দৃশ্য ধরা পড়ে

Md. Nezam Uddin
55 Views · 8 months ago

বাংলাদেশ টাইমস অনলাইন নিবন্ধিত ২১ জন সাংবাদিকদের তুলে নিয়ে উত্তরা ক্যাম্পে নিয়ে গেছে সেনাবাহিনীর একটি টিম। পরে ছেড়ে দিয়েছে এই নিয়ে বিভিন্ন মহলের তিব্র নিন্দার ঝড় উঠে।

Md. Nezam Uddin
92 Views · 10 months ago

⁣ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম আইনিউজ বিডিকে জানান, ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যায় তার অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকদের একটি দল এ অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন।

Md. Nezam Uddin
47 Views · 12 months ago

চট্টগ্রামে সিপিজেড এর পর এবার ভয়াবহ আগুন লাগছে শনিবার ঢাকা বিমান বন্দরে, আগুন নিয়ন্ত্রন কাজ করছে ফায়ার সার্ভিস

Md. Nezam Uddin
31 Views · 1 year ago

রাঙ্গুনিয়া দরবারে মালেকিয়া জশনে জুলুস অনুষ্ঠিত।

Md. Nezam Uddin
45 Views · 1 year ago

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিলক এম শাহ আলম চৌধুরী স্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত।


ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদারের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
👉 “দল যাকেই নমিনেশন দিবে, তার সাথেই কাজ করবে নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।”
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব এই বাংলাদেশ মেরামতের জন্য ৩১ দফা লিখিতভাবে পাঠিয়েছেন। এটি বাস্তবায়ন মঞ্চে দাঁড়ানো নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয়। এটা আপনার মতামত, পরিশ্রম, সহায়তা ও দোয়া ছাড়া একটিও দফা বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের সম্পৃক্ততায় ৩১ দফা বাস্তবায়ন সম্ভব।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, মসিউদ্দৌলা, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার রোবেল, জেলা যুবদলের সহসভাপতি সাহেদ কামাল, গফুর খান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুবদল নেতা পারভেজ মোশাররফসহ আরও অনেকে।


এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও জিয়া মঞ্চের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Md. Nezam Uddin
22 Views · 1 year ago

আগামী ১৯ই সেপ্টেম্বর রাঙ্গুনিয়া সরফভাটা বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

Md. Nezam Uddin
47 Views · 1 year ago

আগামী ১৯ তারিখ রাঙ্গুনিয়া সরফভাটা বিএনপির উদ্যোগের মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রস্তুতিকে ঘিরে রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় লিফলেট ও প্রস্তুতি সভা প্রস্তুত করে বিএনপি নেতা কর্মীরা।

Md. Nezam Uddin
77 Views · 1 year ago

শনিবার ৬ই সেপ্টেম্বর রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন এর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন জামায়াতের থানা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

Md. Nezam Uddin
53 Views · 1 year ago

১ই সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠতাবার্ষিকী ছিল। রাঙ্গুনিয়া জিয়ার মাজারে ফুল দিদে আসা এক কর্মীর মুখে নারে তাকবীর স্লোগান

Md. Nezam Uddin
51 Views · 1 year ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে জোবরাবাসীর দুই পক্ষে সংঘর্ষে ৮০ জন আহত। আজ বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেন

Md. Nezam Uddin
42 Views · 1 year ago

গত ২দিন ধরে সংঘর্ষ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয়দের সাথে। আজ ৩১ই আগস্ট প্রো ভিসি,প্রক্টরসহ আহত ৮০ জন।

Md. Nezam Uddin
7,070 Views · 1 year ago

⁣রাঙ্গুনিয়ার সরফভাটায় আজ শনিবার (৩০ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা ও নেছারিয়া সমাজের আয়োজনে এ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Md. Nezam Uddin
42 Views · 1 year ago

⁣রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন

Md. Nezam Uddin
19,140 Views · 1 year ago

চট্টগ্রাম বিভিন্ন আপামর জনতা নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মতামত দেন।

Laat meer zien