Mahady hasan Raj | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   Últimos vídeos

Mahady hasan Raj
3 Views · 1 month ago

⁣রাজশাহীতে নিষেধাজ্ঞা ও কড়া নজরদারির মধ্যেই যুবলীগের ঝটিকা মিছিল
বিস্তারিত দেখুন প্রতিবেদনে
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবলীগ।
​সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
​মিছিলটি ভদ্রা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়—
​‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’
​‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
​‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
​‘মনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
​‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
​নেতাকর্মীদের বক্তব্য ও নির্দেশনা:
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।
​মিছিল শেষে আয়োজিত পথসভায় যুবলীগ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বক্তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
​কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো মিছিলের গতিবিধি ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। ভদ্রা এলাকা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়।
​এ বিষয়ে আরএমপির মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও তারা দেখেছেন এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

2 Views · 1 month ago

⁣নওগাঁর উপজেলা দুবলহাটিতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আয়েজ ভাঁজা নামে পরিচিত ব্যক্তি গ্রেপ্তার
বিস্তারিত দেখুন মেহেদী হাসান রাজ এর প্রতিবেদনে

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ী এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আয়েজ ভাঁজা নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াগাড়ী ও মাতাসাগর এলাকায় আয়েজ ভাঁজা নামে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Mahady hasan Raj
2 Views · 1 month ago

⁣নওগাঁর উপজেলা দুবলহাটিতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আয়েজ ভাঁজা নামে পরিচিত ব্যক্তি গ্রেপ্তার

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Mostre mais