VID_20260617_070735
निकर सृजन करना
জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ
জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে। এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আশা, প্রত্যাশা আর ভালোবাসায় আগামীর সরকার গঠন করতে চায় — ভিপি নুরুল হক নূর
ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নূরুল হক নূর বলেছেন, “আমরা ভয় বা ক্ষমতার রাজনীতি নয়, বরং আশা, প্রত্যাশা আর ভালোবাসার ভিত্তিতে আগামীর সরকার গঠন করতে চাই।” তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও আস্থাই দেশের প্রকৃত পরিবর্তনের শক্তি। নূরুল হক নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে — যেখানে প্রতিটি নাগরিকের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
'আই নিউজ বিডি' অ্যাপ



