VID_20260305_115853
شارٹس بنانا
১৮ মাস পার হলেও এক টাকাও মেলেনি বকেয়ার! বোর্ড গ্রুপের অধীন ৫টি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা অবশেষে রাজপথে। ছাঁটাই, মজুরি বঞ্চনা আর অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তারা শ্রম ভবনের সামনে জড়ো হন। ‘দাবি না মানলে কঠোর আন্দোলন’— এমন হুঁশিয়ারি উচ্চারণ করে শ্রম উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন। দীর্ঘদিনের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত এই শ্রমিকদের চোখে-মুখে এখন শুধুই প্রতিরোধের আগুন।
ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নূরুল হক নূর বলেছেন, “আমরা ভয় বা ক্ষমতার রাজনীতি নয়, বরং আশা, প্রত্যাশা আর ভালোবাসার ভিত্তিতে আগামীর সরকার গঠন করতে চাই।” তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও আস্থাই দেশের প্রকৃত পরিবর্তনের শক্তি। নূরুল হক নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে — যেখানে প্রতিটি নাগরিকের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।





