তিস্তার চরে গানের আসর

Kurze Hose Erstellen

তিস্তার চরে গানের আসর

⁣তিস্তার চরে গানের আসর #song #snger #singer

Akm Kaysarul Alam

0

0

23

EYE NEWS BD Test Station Song

Station Id For Bangladesh
Thanks To All Jouarnalist Friends

Create By ........
Mahamud Mithu

Mahamud Mithu

0

0

7

অজিত কুমারের বিদায়

চাঁদপুরের কচুয়া শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমারকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে।

shahadat Munsy

0

2

918

দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

⁣চাঁদপুরের কচুয়ায় কচুয়া মুন্সিবাড়ি সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শুক্রবার কচুয়া মুন্সিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ ও নুরানী মাদ্রাসা ভবনে ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও কচুয়া মুন্সিবাড়ি সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক জনাব ইদ্রিস মুন্সী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিক মুন্সি, কচুয়া মুন্সিবাড়ি জামে মসজিদ খতিব ও নূরানী মাদ্রাসার মুতামিম মাওলানা শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, মনের মুন্সী, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ তন্ময়, সাথী আক্তার,

shahadat Munsy

0

0

3,420

মোহাম্মদপুর শেরেবাংলা নগর থানা অঞ্চলে  এই অবস্থায় উপনীত আছে। #funny #viral #memes #comedy #trendingreels #

মোহাম্মদপুর শেরেবাংলা নগর থানা অঞ্চলে এই অবস্থায় উপনীত আছে। #funny #viral #memes #comedy #trendingreels #facebookreels #trending #reels

Showkat Akbor

0

0

20

একঝাঁক তরুনদের স্বপ্ন হাদিয়া ফাউন্ডেশন

⁣আত্বমানবতার সেবায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একদল তরুন সঙ্গ বদ্ধ হয়ে হাদিয়া ফাউন্ডেশন নামে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।
একদল তরুনদের হাতেখড়ি হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরে পঞ্চম বারের মতো আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে ইফতার সামগ্রী বিতরণ, ইফতারের আয়োজন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে জুব্বা, পায়জামা ও টুপি প্রদান করা হয়। এ সময় হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা ছাত্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
রমজান মাস-ব্যাপী হাদিয়া ফাউন্ডেশন কয়েকটি ধাপে তাদের ইফতার কর্মসূচি পরিচালনা করে। প্রথম পর্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ । দ্বিতীয় পর্বে গৃদকালিন্দিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ।
তৃতীয় পর্বে রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে একদিনের ইফতারের আয়োজন করা হয়। চতুর্থ পর্বে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের নিয়েও একদিনের ইফতারের আয়োজন করা হয়।
পরবর্তীতে পঞ্চম পর্বে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ কর্মসূচি সম্পন্ন করা হয়।
হাদিয়া ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পরিচালনা করে থাকে। রমজান মাস ছাড়াও সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে সারা বাংলাদেশে নিয়মিতভাবে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি চলমান থাকে।
এছাড়াও বিগত সময়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা প্রদান, বন্যার সময় খাদ্য সামগ্রী বিতরণ, স্বাবলম্বী প্রকল্প হিসেবে দোকানে মালামাল তুলে দেওয়া, বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন হিসেবে ঘর নির্মাণ করে দেওয়া এবং পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।
হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতেও যেন সবাই তাদের দান-অনুদানের মাধ্যমে সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করেন, যাতে তারা আগামী দিনগুলোতে আরও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

Abdul Kadir

0

0

10