টাকা ফেরত পাওয়ার দাবীতেশ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
Shorts Créer
টাকা ফেরত পাওয়ার দাবীতেশ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ক্লাবে ৩মে'২৫ শনিবার উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত নওশের আলী গাজীর পুত্র রেজাউল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন তার বাড়ীর পার্শ্বে মোঃ কামাল হোসেন তাকে চার লক্ষ ত্রিশ হাজার টাকা চুক্তিতে কুয়েতে নিয়ে যায় ৩১ মার্চ। কুয়েতে যাওয়ার পর তাকে আর এক দালালের কাছে হস্তান্তর করেন। উক্ত দালাল বাড়ী থেকে তাকে ৫০ হাজার টাকা আনতে বলেন। তাকে দাবীকৃত টাকা না দিতে পারায় প্রায়ই অত্যাচার করত। ১ মাস থাকার পরও কোন প্রকার কাজ বা কাগজপত্রাদি দেয় নাই। পরবর্তীতে ২৮ এপ্রিল তাকে দেশে পাঠায়। রেজাউল করিম বলেন তার ভাড়ায় চালিত মাইক্রো বিক্রী করে টাকা দেয় বিদেশ যাওয়ার জন্য। বর্তমানে কোন কাজ নাহওয়ায় সমগ্র টাকা ফেরত পাওয়ার দাবীতে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাছলিমা আক্তার (Taslima Akter) অদ্য ৮ ডিসেম্বর আমতলীতে শুভ আগমন করেন।
কর্মসূচির অংশ হিসেবে তিনি পরিদর্শন করেন—
আমতলী উপজেলা পরিষদ, আমতলী থানা, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ সহ গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
কুতুবদিয়া প্রতিনিধি:
রবিবার (৬জুলাই) বিকেলে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র সৈকতে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে কুতুবদিয়া উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করেছে। খেলার শুরুতে মহেশখালী উপজেলা ১ -০ গোলে এগিয়ে থেকে পরে ২-১ গোলে হেরে যায়। মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। এদিন উভয় দল বৃষ্টিস্নাত এক মনোমুগ্ধকর খেলা উপহার দেয় দর্শকদের।



