সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্র।
شارٹس بنانا
#নীলফামারী( ডিমলায়) উপজেলায় হিন্দু যুবকের কাছে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে
হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা
নীলফামারীর (ডিমলায়) গতরাত (১৫-৬-২৫) হিন্দু যুবক সজল কুমার ঘোষ কে আটক করে জোরপূর্বক এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা ও উপজেলা ছাত্রদল-যুবদলের নেতাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সজল জানান, যুবদল নেতা কামরুজ্জামান কামরুল চা খাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে গাড়িতে তুলে নীলসাগরে নিয়ে যান। সেখানে তাকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয় এবং না দিলে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখানো হয়। পরে জেলা ছাত্রদল সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের মধ্যস্থতায় ৩০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাসায় আসার পর ডিমলা উপজেলার ছাত্রদের সদস্য সচিব রাসেল সরকারের বাড়ির গরু বিক্রি করে ৭০ হাজার টাকা নিয়ে যায় ও গ্রেফতারের ভয় দেখায়
চাঁদপুরের কচুয়ায় বালিয়াতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী হসপিটাল(নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে পাঠাগার অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শুক্রবার কচুয়ার বালিয়াতলী নুরানী মাদ্রাসা সামনে ইসলামী পাঠাগারে ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও বালিয়াতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা সমাজসেবক হাজী আঃ জলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা হারুনর রশিদ, ইসলামী পাঠাগার আহ্বায়ক মাওলানা হিফজুর রহমান ও সদস্য সচিব মানিক মিয়া সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক কমিশনার ইলিয়াস হোসেন মিয়া জি, নূরানী মাদ্রাসার মুতামিম মাওলানা শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ডাক্তার মুক্তাদির রহমান রাকিব ডাক্তার নাসরিন সুলতানা এমবিবিএস গাইনি অ্যান্ড অবস্,, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন সাঈদ হোসেন, মরিয়ম আক্তার, নাইমা আক্তার প্রমুখ।মেডিকেল ক্যাম্পে সাংবাদিক মাসুদ রানা, রায়হান, শিক্ষক ও বিভিন্ন সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বরিশালের বানারীপাড়ায় অকেজো হয়ে পড়ে আছে বাসস্ট্যান্ডের যাত্রী ছাওনি। এতে চড়ম দূর্ভোগে পড়েছে যাত্রীরা। বানারীপাড়া-বরিশাল স্বরূপকাঠি রুটের মধ্যবর্তী স্ট্যান্ড বানারীপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাওনি হয়ে পড়েছে। এক সময় এখানে ছিল একটি নির্দিষ্ট টিকিট কাউন্টার ও যাত্রীদের বসার জন্য যাত্রী ছাওনী। কিন্তু এখন অযত্ন, অবহেলায় অকেজো সেই টিকেট কাউন্টার যার কারনে চায়ের দোকানের সামনে অস্থায়ী টিকেট কাউন্টার থেকে টিকেট কাটতে হয়। এতে যাত্রীরা পড়েছে চড়ম দুর্ভোগে। কারন কাউন্টারের সামনে রয়েছে সদর রাস্তা। এখান থেকে মটর সাইকেল, মাহেন্দ্রা গাড়ি, অটো গাড়ি সহ সব গাড়ি চলা করে। একদিকে রাস্তায় জ্যামলেগে যায় অন্য দিকে টিকেট কাটতে গিয়ে অসাবধানতায় ঘটতে পারে দূর্ঘটনা। এছাড়াও পূর্বের টিকেট কাউন্টারটি সংস্কার করে পূনরায় চালু করা গেলে কমবে দূর্ঘটনার আশংকা তার সাথে কমবে যাত্রীদের দূর্ভোগ। অপর দিকে বাসের জন্য অপেক্ষার জন্য যাত্রীদের নিরাপদ ও নির্দিষ্ট যাত্রীছাওনি থাকলেও অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবত টিকেট সংগ্রহ করে অপেক্ষার করতে হচ্ছে চায়ের দোকানে। বাস আসলে ঝুকি নিয়ে যাত্রীদের সাথে থাকা ব্যাগ ও বাচ্চাদের নিয়ে ব্যাস্ত রাস্তা পার হয়ে বাসে উঠতে হচ্ছে। এতে করে আরো বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তাই সাধারণ যাত্রীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি টিকেট কাউন্টার ও যাত্রীছাওনী সংস্কার করে পূনরায় চালু করা গেলে কমবে যাত্রীদের দূর্ভোগ।




