স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর পোগ্রামে বিদ্যুৎ থাকলেও ১৫ জুলাই উপলক্ষে নাহিদ ইসলাম এর পোগ্রা
Shorts News Create
চাঁদপুরের কচুয়া বিশ্বরোডে তৃপ্তি হোটেল ও কমিউনিটি সেন্টারে জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষণে কচুয়া উপজেলা চেয়ারম্যান, কচুয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হেলাল চৌধুরী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ আপনারা আমার ও আমার উপজেলা প্রশাসনের বিরুদ্ধে যেকোনো তথ্য নির্দেশ তুলে ধরবেন। তবে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে দেখবেন সত্য ঘটনা তুলে ধরবেন। তিনি আরো বলেন, আমি কচুয়া আসার পর কচুয়া সার্বিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এক বছরে কি কাজ করতে পারলাম আমরা জনসাধারণের সামনে তা তুলে ধরব। সোমবার ২৯ সেপ্টেম্বর নতুন আসা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ বক্তব্য রাখেন। নতুন আসা পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক আকাশ মিয়াজীর সভাপতিত্বে প্রেসক্লাবের সেক্রেটারি প্রফেসর এমদাদুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি কমিশনার ভূমি পাব নাসির, কচুয়া থানা ওসি আজিজুল ইসলাম,শিক্ষা অফিসার সেলিনা বেগম,কচুয়া কন্ঠের সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাব সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি খোরশেদ আলম সিকদার, আবুল হোসেন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহা :সানাউল্লাহ (সুমন)
চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসির) অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ শে এপ্রিল সোমবার সকাল ৮ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক" সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসাইন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌর মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩০ " একশত ত্রিশ গ্রাম হেরোইন- তেষট্টি হাজার চারশত দশ টাকা নগদ অর্থ ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং একটি হেরোইন পরিমাপক ডিজিটালযন্ত্র যন্ত্র সহ শ্যামল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬নং রানিহাটি ইউনিয়নের চুনাখালী গ্রামের শ্রী সুধীর চন্দ্র রবিদাসের ছেলে, শ্রী শ্যামল রবিদাস। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





