ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
短裤 创造
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কুতুবদিয়া উপজেলায় দিনব্যাপী শিক্ষা
কার্যক্রম ও পর্যটন স্পট পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকালে তিনি কুতুবদিয়ায় পৌঁছে দেশসেরা উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি কৈয়ারবিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়
এবং পূর্বধুরুং
সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শন করেন। শ্রেণিকক্ষ ঘুরে তিনি
পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন,
“প্রত্যন্ত অঞ্চল হিসেবে সার্বিকভাবে
স্কুলগুলোর পরিবেশ ভালো লেগেছে। সবকিছু সুন্দরভাবে সাজানো-গোছানো। তবে লেখাপড়ার
দিক দিয়ে তারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। হেডমাস্টারদের বলেছি—যেভাবে
খেলাধুলায় এগোচ্ছে, ঠিক সেভাবেই পড়াশোনাতেও এগোতে হবে।”
উপকূলীয় জেলায় কোস্টগার্ডের নির্বাচনি নিরাপত্তা টহল জোরদার
বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে মোংলা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে কোস্টগার্ড। এর অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে মোংলা ও সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় তারা টহল দেয়।
এসব এলাকায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনসহ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহলের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানায় সংস্থাটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রসমূহে দায়িত্ব পালন করবে কোস্টগার্ড।
এরই ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যগণ দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নলছিটিতে পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষক গুরুতর আহত
ঝালকাঠির নলছিটি থানার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মারাত্মক গাফিলতির কারণে একজন কৃষক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সিঁড়ির নিচে ঝুলে ছিল। বিষয়টি স্থানীয়রা সকালেই পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলেও, সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কৃষকটি ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা আহত কৃষককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


