পাবনার সুজানগরের মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপ
מִכְנָסַיִים קְצָרִים לִיצוֹר
ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্টীর শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা উপলক্ষে ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকেরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল বের করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজনে স্থানীয় শহরের শহীদ মিনার চত্তর থেকে শোভাযাত্রাটি পায়রাচত্তর হয়ে গোবিন্দপুর নতুন ব্রীজের নিকট শেষ হয়। এ সময় ফ্যান ক্লাবের সমর্থকেরা বেলুন, রং ছিটিয়ে, গান বাজনার মাধ্যমে তাদের প্রিয় দলকে স্বরণ করে মিছিলে শ্লোগান দিতে থাকে। সেই সাথে মোটরসাইকেলও চলে শোডাউন।
এ শোভাযাত্রায় সাংবাদিক, ব্যবসায়ি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার আর্জেন্টিনা সমর্থকেরা অংশ নেন।
🛑 পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ৯ দালাল আটক
পাবনা, ২৯ জুন ২০২৫:
আজ রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল এলাকা থেকে ৯ জন দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআই পাবনা জেলা শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানসিক হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি ও প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এনএসআই সূত্র জানিয়েছে, এসব দালাল নানা কৌশলে রোগীদের কাছ থেকে টাকা আদায় করত এবং চিকিৎসা সেবার নামে বিভ্রান্ত করত।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


