নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Corti Creare
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামে বসতঘর থেকে স্বামী সোহাগ মিয়া ও তার স্ত্রী ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বিরলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্য, বিরল উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিরলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পরে এক আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
আলোচনা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
#জুলাই_শহিদ_দিবস #বিরল #১১_দলীয়_ঐক্য #দিনাজপুর


