মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত
ショーツ 作成
মিরসরাইয়ে বাসচাপায় নারী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় লক্ষী রাণী দাশ (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লক্ষী রাণী দাশ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া নন্দীপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস লক্ষী রাণীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ মিলে মস্তাননগর বিশ্বরোড এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করে। বাসটি বর্তমানে জোরারগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
বিদেশে চাকরির স্বপ্ন, কিন্তু শেষ হলো দুঃস্বপ্নে!
নাটোরের সিংড়া উপজেলার এক যুবক সৌদি আরবের জেদ্দা থেকে কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবন রক্ষার আকুতি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বিদেশে নিয়ে দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে না খেয়ে অমানবিক পরিস্থিতিতে থাকার কথাও জানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি বাংলাদেশ সরকার, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।



