ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ
Calção Crio
এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু জাফর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান সাহাব মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ আলাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি সদস্য দিদারুল আলম চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপি সদস্য এডভোকেট নুরুল করিম এরফান। মীরসরাই উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের তসলিম উদ্দিন। ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস করিম চৌধুরী। ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল মিয়া। বিএনপি নেতা আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন শ্রমিক দল, ছাত্রদল, যুবদল ও আরো বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন। এই সময় প্রধান অতিথি তার এক বক্তব্যে বলেন ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নেমেছিলেন, যার ফলে তারা পেয়েছিলেন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকার স্থান।
এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, সমাজের অগ্রগতি ও উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদান কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেন শ্রমিকদের যথাযথ সম্মান, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকি। সেটিই হোক আজকের অঙ্গীকার।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং- ছাতইল ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাউল বিতরণ করেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার
৫নং- ছাতইল ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বর্তমান সরকারের ২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিনামূল্যে প্রত্যেককে ১০কেজি ভিজিএফ এর চাল ঈদ উপহার বিতরণ ১১ মার্চ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। বিতরণ আগামীকাল ১২ মার্চ পর্যন্ত চলবে। এবিষয়ে সম্মানিত ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু বলেন, এবছর আমার ইউনিয়নের জন্য ৪৫৬৩টি স্লিপ বরাদ্দ পেয়েছি। বরাদ্দকৃত স্লিপ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। আজকে আমরা চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছি। বিতরণ কার্যক্রমে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, মারুফ হাসান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। আগামীকালের মধ্যে ইনশাল্লাহ বিতরণ শেষ করতে পারবো। এছাড়াও উপজেলার ১নং- নাফানগর, ২নং- ইশানিয়া ও ৩নং- মুর্শিদহাট ইউনিয়নে আজ থেকে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে।




