מִכְנָסַיִים קְצָרִים לִיצוֹר
আত্বমানবতার সেবায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একদল তরুন সঙ্গ বদ্ধ হয়ে হাদিয়া ফাউন্ডেশন নামে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।
একদল তরুনদের হাতেখড়ি হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরে পঞ্চম বারের মতো আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে ইফতার সামগ্রী বিতরণ, ইফতারের আয়োজন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে জুব্বা, পায়জামা ও টুপি প্রদান করা হয়। এ সময় হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা ছাত্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
রমজান মাস-ব্যাপী হাদিয়া ফাউন্ডেশন কয়েকটি ধাপে তাদের ইফতার কর্মসূচি পরিচালনা করে। প্রথম পর্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ । দ্বিতীয় পর্বে গৃদকালিন্দিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ।
তৃতীয় পর্বে রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে একদিনের ইফতারের আয়োজন করা হয়। চতুর্থ পর্বে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের নিয়েও একদিনের ইফতারের আয়োজন করা হয়।
পরবর্তীতে পঞ্চম পর্বে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ ২০২৬ কর্মসূচি সম্পন্ন করা হয়।
হাদিয়া ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পরিচালনা করে থাকে। রমজান মাস ছাড়াও সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে সারা বাংলাদেশে নিয়মিতভাবে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি চলমান থাকে।
এছাড়াও বিগত সময়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা প্রদান, বন্যার সময় খাদ্য সামগ্রী বিতরণ, স্বাবলম্বী প্রকল্প হিসেবে দোকানে মালামাল তুলে দেওয়া, বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন হিসেবে ঘর নির্মাণ করে দেওয়া এবং পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।
হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতেও যেন সবাই তাদের দান-অনুদানের মাধ্যমে সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করেন, যাতে তারা আগামী দিনগুলোতে আরও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারে।



