বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেপ্তার
Shorts News Create
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেপ্তার #reels #viralreels
বিজয় দিবসের র্যালির নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রেজওয়ান উল্লাহঃ
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি র্যালিকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, বিজয় দিবস উদযাপনের নামে আয়োজিত ওই র্যালিতে দলীয় প্রতীক, স্লোগান ও নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম লক্ষ্য করা যায়, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দিবসের মতো পবিত্র আয়োজনকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করা গণতান্ত্রিক শিষ্টাচার ও নির্বাচনী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিরলে টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে কখনও হালকা, আবার কখনও মাঝারি বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে
বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে এছাড়া নিচু এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার আশঙ্কা করছেন
তবে কৃষকদের একাংশের মতে, চলমান বৃষ্টি আমন ধানের চারা রোপণের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে কৃষিজমির ক্ষতির আশঙ্কা রয়েছে অনেক কৃষক আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে ফলে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে দিনাজপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে
নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাছিম
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাছিম। পরবর্তীতে ভিটিআরটি সদস্যবৃন্দ বন্য প্রাণি সংরক্ষণে বিরল প্রজাতির কাছিমটি সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে ছেড়ে দেওয়া হয়।





