Shorts News Create
যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রোববার দিবাগত রাত গভীরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির নাম মো. জামাল সরদার (৪৫)। তাঁর কাছ থেকে ১৪টি ককটেল, একটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল সরদার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, জামাল সরদারের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।
কুলিয়ারচর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আবদুল্লাপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে,,, এক হিন্দু ছেলে ঐ গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রিক্ততা সাথে হিন্দু পরিচয় গোপন করে ৫ বছর প্রেম করে ২ বছর আগে বিয়ে হয়। আট মাস সংসার করার পর মেয়েকে ডিভোর্স দেয়। আজ বুধবার ০২ এপ্রিল মেয়ের বাড়িতে আসলে জনতা ঐ ছেলেকে আটক করে।
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।




