বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ
شلوار کوتاه ایجاد کردن
কচুয়া উপজেলা জামায়েত নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।তিনি তার বক্তব্য বলেন, সবাই মিলে আমরা সবাই মিলে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কচুয়া গড়তে চাই। কচুয়ার রাস্তাঘাট পুল কালভার নির্মাণ সহ সামাজিক আর্থসামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই। সাংবাদিক বন্ধুরা আমাদের কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রেস ক্লাবের সেক্রেটারি জামায়াত নেতা প্রভাষক এমদাদুল্লাহর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩ নং বিতারা ইউনিয়নের জামায়াত ইসলামের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাদানী, কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসাইন, সাবেক সভাপতি আলমগীর তালুকদার প্রামুখ। মত বিনিময় সভায় সকল সাংবাদিকদের কে ঈদ উপহার পাঞ্জাবি তুলে দেন কচুয়া জামাত ইসলামের নেতৃবৃন্দ।
যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে "স্মৃতি" তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মাকে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন "স্মৃতি"। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।





