বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর পার্কে একদিন
Shorts Skapa
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুৃঁইয়ার শিক্ষক বাবাও ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন #advisor #bangladesh #news #crimenews #reelsfbシ
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া মাহমুদপুর এলাকায় উঁচু ভিটার মাটি কাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে
ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী বিরুনীয়া ইউনিয়নের সাবেক মেম্বার মকবুল হোসেন বলেন , মাহমুদপুর গ্রামে পৈতৃক উঁচু ভূমিতে বাগান এবং ফসলী জমি থেকে বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগানের নেতৃত্বে মাটি কেটে নেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়। গত ৬ মার্চ মোঃ মনিরুজ্জামানকে ভালুকা পৌর এলাকার মেজরভিটা থেকে ধরে নিয়ে সাবেক এক চেয়ারম্যানের বাসায় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং ভিডিও ধারণ করে। পরে ৮ মার্চ রাতে রিগান ও জ্বন সহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানপাট ও বাড়িঘরে হামলা করে। এতে মনিরুজ্জামান ও তার মা সখিনা আক্তার আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামানের স্ত্রী বালিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিন জানান, রিগান ও জন ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিচ্ছে। ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা তাদের ভয়ে জীবন নিয়ে শঙ্কায় আছি।
কালিয়াকৈরে বৃষ্টি বিঘ্নতার মাঝেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মীসভা অনুষ্ঠিত।
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো গঠনকল্পে ৩১ দফার আলোকে কর্মীসভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত হয়।মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়ে থাকে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল"সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির খান' শ্রম বিষয়ক সহ সম্পাদক,বি.এন.পি কেন্দ্রীয় কমিটি,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,জনাব সাইজুদ্দিন আহমেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি.. আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।



