AQO9I0rk4Nxdd7HVWluwsNLHS-To9fbeWqnY18cI77By_or-IW4CgJhSS1le_1exJE15l3rYBflKPCF9Uqnd3ghuTyUGaueVbkBu
السراويل القصيرة خلق
নলছিটিতে পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষক গুরুতর আহত
ঝালকাঠির নলছিটি থানার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মারাত্মক গাফিলতির কারণে একজন কৃষক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সিঁড়ির নিচে ঝুলে ছিল। বিষয়টি স্থানীয়রা সকালেই পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলেও, সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কৃষকটি ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা আহত কৃষককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আমরা সকলে ধানের শীষের বাহক হিসেবে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষে কাজ করবো। ২০০৮ সালে আপনারা প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করেছেন, এই আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছেন। বিগত তিনটি সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি, তাই এই সুযোগ কাজে লাগিয়ে আবারো ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেত গিয়ে তিনি একথাগুলো বলেন।
ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইসমাইল হোসেন তালুকদার খোকন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টেুা , এম এম টুটুল পাটওয়ারী প্রমুখ।



