আন্দোলনের মাঝেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে সপাটে চড়, উত্তপ্ত জয়পুর
Pantalones cortos crear
রাজস্থানের জয়পুরে (Jaipur) যুব আন্দোলনের মঞ্চে হঠাৎ করে উত্তেজনার বিস্ফোরণ। নিটের প্রশ্ন ফাঁস, বেকারত্ব আর দেশের শিক্ষা ব্যবস্থার অবনতিদের বিরুদ্ধে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচির মাঝেই হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke)। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
মিরসরাইয়ে বাসচাপায় নারী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় লক্ষী রাণী দাশ (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লক্ষী রাণী দাশ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া নন্দীপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস লক্ষী রাণীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ মিলে মস্তাননগর বিশ্বরোড এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করে। বাসটি বর্তমানে জোরারগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।




