যশোর চৌগাছাতে বেড়াতে এসে কপোতাক্ষ নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু | আই নিউজ বিডি

যশোর

যশোর চৌগাছাতে বেড়াতে এসে কপোতাক্ষ নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

যশোর চৌগাছাতে বেড়াতে এসে কপোতাক্ষ নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
Eidok-এ শেয়ার
যশোর চৌগাছাতে বেড়াতে এসে কপোতাক্ষ নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় নানার বাড়িতে বেড়াতে এসে কপোতাক্ষ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শোয়েব হাসান (১১) নামের এক কিশোরের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে।

নিহত শোয়েব যশোর সদর উপজেলার নওদাপাড়া এলাকার কোরবান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শোয়েব তার মামার সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। কিছুক্ষণ পরই নানার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় শোয়েব।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর ১টার দিকে শোয়েবকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ