ঈদুল আজহা উপলক্ষে কালকিনিতে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। | আই নিউজ বিডি

ঈদুল আজহা উপলক্ষে কালকিনিতে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিএম আজাহার উদ্দিন  
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ 
Eidok-এ শেয়ার
ঈদুল আজহা উপলক্ষে কালকিনিতে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের রেন্ডিতলা রাজদী মাঠে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন (রবিবার) আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় স্থানীয় সিনিয়র ও জুনিয়র দল।

রোমাঞ্চকর এই খেলায় উভয় দলই ২টি করে গোল করে ম্যাচটি ড্র করে। দুই দলের খেলা দেখতে মাঠে ভিড় করে অত্র এলাকার শত শত উৎসুক দর্শক।

সিনিয়র দলের হয়ে খেলায় অংশ নেন যুবদল নেতা শাহীন সরদার, আজগরসহ আরও অনেকে। খেলা শেষে তারা বলেন, “খেলাধুলা শরীর ও মন দুইটাই ভালো রাখে। এবার ঈদের ছুটিতে সবাই গ্রামে আসায়, আনন্দ ভাগাভাগি করে নিতে এমন আয়োজন করেছি আমরা।”

এই প্রীতি ম্যাচের আয়োজনে ছিলেন এলাকার সমাজকর্মী শাহাদাত হাওলাদার, তরুন সমাজ কর্মী সাইমুন ইসলাম সিয়ামসহ রেন্ডিতলার একঝাঁক উদ্যমী যুবক।

স্থানীয়দের মতে, এমন আয়োজনে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক বন্ধন জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Noticias Deportivas নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 82 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Noticias Deportivas শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 116 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Noticias Deportivas শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 137 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Noticias Deportivas অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 127 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Noticias Deportivas শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 101 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Noticias Deportivas খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 147 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Noticias Deportivas সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 125 Views