যশোরে ‘বোমায়’ বিএনপি কর্মী নিহত | আই নিউজ বিডি

যশোর

যশোরে ‘বোমায়’ বিএনপি কর্মী নিহত

ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।..
Eidok-এ শেয়ার
যশোরে ‘বোমায়’ বিএনপি কর্মী নিহত
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই (৫০)। তিনি ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে এবং বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগনে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৭ জুন) সকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন ডুবপাড়ার ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করতে গেলে তাদের বাধা দেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী উভয়পক্ষকে নিয়ে বসে সমঝোতা করেন।


তবে সমঝোতার পরও রাত ৯টার দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আব্দুল হাইয়ের ওপর বোমা হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে এ হামলা চালান। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই আব্দুল হাই নিহত হন।
স্থানীয়দের ভাষ্যমতে, হামলাকারী আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির ঘনিষ্ঠ সমর্থক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ