কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: রেলওয়ের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

****
Eidok-এ শেয়ার
কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: রেলওয়ের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুতে গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে 'কর্তব্যে অবহেলার' অভিযোগে চার কর্মীকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব অঞ্চল) চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক আবদুর রহমান জানান, বরখাস্তকৃত কর্মীরা হলেন- কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড সোহেল রানা, লোকোমাস্টার গোলাম রসুল, সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ এবং সেতুর গেটকিপার মো. মাহবুব।

এছাড়া, রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কালুরঘাট সেতুতে সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়িতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কমপক্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়।

 

দুর্ঘটনায় দুই বছরের শিশু আয়েশা ও একজন অটোরিকশা চালক মারা যান।

আয়েশার বাবা সাজ্জাদুন নূর জানান, ঈদ উপলক্ষে পরিবারসহ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডি গ্রামে যাওয়ার পথে সেতুর মাঝখানে সামনের একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় তাদের অটোরিকশাটি সামনের দিকে যেতে পারেনি। তিনি বলেন, 'ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা ভেঙে যায়, আমার মেয়েটা মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে, আমার স্ত্রীও আহত হয়েছে।'

নূর বলেন, ট্রেনটি সেতুর গেটে দাঁড়িয়ে থাকার কথা ছিল গেটকিপারের সবুজ সংকেত পাওয়ার জন্য, কিন্তু সবুজ সংকেতের জন্য অপেক্ষা না করেই এটি সেতুর ওপর দিয়ে যায় এবং দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, 'আমি ন্যায়বিচার চাই, আমার নিষ্পাপ শিশুটির কি দোষ ছিল? দুই বছর বয়সে কেন তাকে মারা যেতে হলো?'

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, সকাল থেকে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

নিহত এবং আহতদের ক্ষতিপূরণ সম্পর্কে তিনি বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাণীশংকৈল থানার আমানুল্লাহ আল বারি এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাণীশংকৈল থানার আমানুল্লাহ আল বারি 89 ভিউ পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক্সক্লুসিভ পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 81 ভিউ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এক্সক্লুসিভ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 116 ভিউ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া এক্সক্লুসিভ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 95 ভিউ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 119 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 245 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 144 ভিউ