ঢাকা

ঢাকার ধামরাইয়ে মা ছেলেদের হত্যার রহস্য উন্মোচন

ঢাকার ধামরাইয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া মা ও দুই ছেলের লাশের রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।..
Eidok-এ শেয়ার
ঢাকার ধামরাইয়ে মা ছেলেদের হত্যার রহস্য উন্মোচন
ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের জেরে নিজের শাশুড়ি ও দুই শ্যালককে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন মেয়ের জামাই রবিন (২২) — এমনটাই জানিয়েছে পিবিআই ঢাকা জেলা।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এ তথ্য জানান।

গত ২ জুন বিকেলে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে নারগিস আক্তার (৩৭) এবং তার দুই ছেলে মো. শামীম (২২) ও সোলাইমান (৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ থেকে তদন্ত শুরু হলে ৪ জুন নিহত নারগিসের ভাই মো. আ. রশিদ (৪২) বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-০৫) দায়ের করেন।

মরদেহগুলো খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, ১ জুন রাত ৯টা থেকে ২ জুন দুপুর ২টার মধ্যে খুনের ঘটনা ঘটে। অজ্ঞাত কেউ বসতঘরের টিনের বেড়ার দরজা খুলে প্রবেশ করে তিনজনকে শ্বাসরোধে হত্যা করে।

তদন্তে নেমে পিবিআই জানতে পারে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহত নারগিসের জামাই রবিন। পরে ৪ জুন ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মধুডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রবিন খুনের দায় স্বীকার করে।

রবিন জানায়, ১ জুন রাত সাড়ে ১১টা থেকে ৪টা ভোরের মধ্যে সে শ্বশুরবাড়ির টিনের বেড়ার দরজা খুলে ঘরে ঢুকে। প্রথমে বড় শ্যালক শামীমকে খাটের পাশে ঘুমন্ত অবস্থায় দেখে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে একই কায়দায় শাশুড়ি নারগিস এবং ছোট শ্যালক সোলাইমানকেও হত্যা করে। এরপর তিনজনের মরদেহ এক খাটে শুইয়ে কাঁথা দিয়ে ঢেকে ফজরের আগে নিজের বাড়িতে ফিরে যায়।

পিবিআই বলছে, এক বছর আগে রবিনের শ্বশুর রাজা মিয়া মারা গেলে তার রেখে যাওয়া ডেকোরেটর ব্যবসা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় হত্যার পরিকল্পনা।

ঘটনার দিন সকালে নারগিসের মেয়ে নাসরিন একাধিকবার মাকে ফোন করেও কোনো সাড়া পাননি। পরে দুপুরে নিজে বাড়িতে গিয়ে দেখতে পান, তার মা ও দুই ভাই মৃত অবস্থায় পড়ে আছেন।

গ্রেপ্তার রবিন ধামরাইয়ের আমতা ইউনিয়নের কামারপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 6 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 26 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 34 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ