সদরঘাটে ঈদযাত্রার ভিড়ে নারী-শিশুসহ তিনজন বুড়িগঙ্গায় | আই নিউজ বিডি

সদরঘাটে ঈদযাত্রার ভিড়ে নারী-শিশুসহ তিনজন বুড়িগঙ্গায়

ভোলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন ওই যাত্রীরা। লঞ্চে উঠতে গিয়েই হঠাৎ পেছন থেকে আরেকটি লঞ্চ ধাক্কা দিলে ‘ফারহান-৩’ কিছুটা পেছনে সরে যায়। এতে তিনজন যাত্রী পানিতে পড়ে যান।..
Eidok-এ শেয়ার
সদরঘাটে ঈদযাত্রার ভিড়ে নারী-শিশুসহ তিনজন বুড়িগঙ্গায়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাটে। এ ভিড়ের মধ্যে আজ দুপুর সাড়ে বারোটায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‘ফারহান-৩’ লঞ্চে উঠতে গিয়ে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন যাত্রী বুড়িগঙ্গা নদীতে পড়ে যান।

জানা গেছে, ভোলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন ওই যাত্রীরা। লঞ্চে উঠতে গিয়েই হঠাৎ পেছন থেকে আরেকটি লঞ্চ ধাক্কা দিলে ‘ফারহান-৩’ কিছুটা পেছনে সরে যায়। এতে ঘাট ও লঞ্চের মাঝের ফাঁক দিয়ে তিনজন যাত্রী পানিতে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে লঞ্চের লস্কর এবং এক স্থানীয় ব্যক্তি পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করেন। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ির সাহায্যে তিনজনকেই নিরাপদে উঠিয়ে আনা হয়। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি, সবাই সুস্থ রয়েছেন।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা জানান, অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকৃত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়নি এবং তারা নিরাপদেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদযাত্রার অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ