যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ইউনিয়ন পরিষদ থেকে | আই নিউজ বিডি

যশোর

যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ইউনিয়ন পরিষদ থেকে

যশোরের মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ..
Eidok-এ শেয়ার
যশোরে  ইউপি চেয়ারম্যান গ্রেফতার  ইউনিয়ন পরিষদ থেকে
ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। হাফিজ উদ্দিন মণিরামপুর উপজেলার বাগডোব গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, আজ বেলা ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন। এসেই তিনি আমার কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেছেন। এরপর চেয়ারম্যান নিজ কক্ষে বসে ইউপি সদস্যদের সাথে কথা বলছিলেন। পরে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে আসেন। এরপর থানা থেকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এর নেতৃত্বে পুলিশ এসে পরিষদে থেকে চেয়ারম্যানকে ডেকে নিয়ে রোহিতা বাজারে যায়। এরপর চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে জিপে তুলে থানায় নিয়ে গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা পরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।

Comments 0

No comments found

Related News Articles

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politics নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politics পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politics টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politics গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politics গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politics গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politics জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views