গাইবান্ধায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার : রহস্যে ঘেরা ‘আনন্দময়’… | আই নিউজ বিডি

গাইবান্ধা

গাইবান্ধায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার : রহস্যে ঘেরা ‘আনন্দময়’ জীবনের শেষ অধ্যায়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিজ ঘর থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলে..
Eidok-এ শেয়ার
গাইবান্ধায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার : রহস্যে ঘেরা ‘আনন্দময়’ জীবনের শেষ অধ্যায়
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিজ ঘর থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে এবং রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় রাসেল ও জুঁইয়ের। বিয়ের পর থেকে পরিবারে কোনো বিরোধ বা ঝামেলার খবর পাওয়া যায়নি। সবার চোখে ছিল এক 'আনন্দময় দাম্পত্য'।

রাসেলের মা রাশিদা বেগম জানান, সোমবার রাতে দুজনে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন তিনি। তখনই দেখতে পান, ঘরের বাঁশের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে রাসেল ও জুঁইয়ের মরদেহ।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও অজানা। তদন্ত চলছে।”

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে। কেউ ভাবতেই পারেননি এমন ‘সুখী’ দম্পতির পরিণতি এমন মর্মান্তিক হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 27 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Övrig ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Övrig সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views