নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২ | আই নিউজ বিডি

নাটোর

নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২

নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২
Eidok-এ শেয়ার
নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২
ছবি: সংগৃহীত

নাটোরে সড়কে ভয়াবহ দুর্ঘটনা: টায়ার পাল্টাতে গিয়ে পিকআপের ধাক্কায় নিহত ২

নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজন আম ব্যবসায়ী এবং অন্যজন পিকআপচালক।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে পাবনার দিকে যাচ্ছিল একটি পিকআপ। নাটোর শহরের কাছাকাছি পৌঁছালে গাড়িটির একটি চাকা ফেটে যায়। এরপর চালক ও ব্যবসায়ী মিলে পেছনে থাকা অতিরিক্ত চাকা লাগানোর কাজ করছিলেন।

ঠিক সে সময় পিছন দিক থেকে আরেকটি পিকআপ গাড়ি এসে জোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ধাক্কা দেওয়া পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতরা হলেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দা আব্দুল মজিদ (৭০) এবং রনি (৩৫)।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক জানান, নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ