মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সামনে। কোরবানির এ ঈদ কেবল আনন্দ আর উৎসব নয়, এটি ত্যাগ, সহানুভূতি ও মানবিকতার এক অনন্য নিদর্শন। কোরবানির ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর সাথে জড়িয়ে আছে সামাজিক ও অর্থনৈতিক প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। আর এই প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি অংশ পশু জবাইয়ের সরঞ্জাম—দা, ছুরি, চাপাতি, বঁটি, কুড়ালসহ নানা ধারালো যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ। এই সরঞ্জাম তৈরি করে যে সম্প্রদায়, তারা হলো দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী কামার শিল্পের কারিগররা।
বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন হাটবাজারের কামারপল্লীগুলো এখন ঈদুল আজহাকে ঘিরে ফিরে পেয়েছে তাদের পুরোনো প্রাণচাঞ্চল্য। কয়লার আগুনে গলছে লোহা, আর সেই গলিত লোহার ওপর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে কোরবানির প্রয়োজনীয় যন্ত্রপাতি।
উপজেলার আমতলী সদর, চুনাখালী বাজার, গাজীপুর, আমরাগাছিয়া, গোজখালী, খেকুয়ানী, গুলিশাখালী, কুকুয়ার হাটসহ ৩৬টি হাটবাজারে দিনরাত কাজ করছেন কামাররা। সকাল-সন্ধ্যা, এমনকি রাতেও চলছে কাজ। কোথাও তৈরি হচ্ছে নতুন দা-ছুরি, আবার কোথাও পুরাতন যন্ত্রপাতিতে শান দেওয়া হচ্ছে।
চুনাখালী গ্রামের কামার তপন বলেন, “ঈদের সময়টাতেই মূলত আমাদের রোজগার হয়। এখন এত কাজ যে, দিন-রাত এক করে লোহা পেটাচ্ছি। মানুষ নতুন সরঞ্জাম কিনছে, আবার পুরানগুলো শান দিতেও নিয়ে আসছে।”
প্রবীণ কামার নিতাই, যিনি প্রায় ৩৫ বছর ধরে এই পেশায় যুক্ত, জানান, “আমার বাবা-দাদাও কামার ছিলেন। এখন সারা বছর তেমন কাজ থাকে না, তবে কোরবানির ঈদ এলে আবার আমাদের জীবনে ব্যস্ততা ফিরে আসে। বিক্রি এখনো তেমন হয়নি, ঈদের ঠিক আগের দুই-একদিনে বেশি বিক্রি হবে বলে আশা করছি।”
দামের দিক দিয়ে দেখা গেছে, প্রকারভেদে কাটারি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা, দা ৩০০ থেকে ৪০০ টাকা, ছুরি ১২০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। বড় ছুরি ১০০০ থেকে ১৫০০ টাকা, চাপাতি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে এ বছর কিছুটা বাড়তি দাম পড়ছে বলে জানালেন অনেক ক্রেতা ও বিক্রেতা। কামাররা জানান, কয়লা, লোহা ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় সামান্য দাম বাড়াতে হয়েছে।
ক্রেতা শাহারিয়া বলেন, “এখনই ছুরি কিনে নিচ্ছি, ঈদের একদিন আগে গেলে দাম দ্বিগুণ হয়ে যায়।” আরেক ক্রেতা আবু জাফর বলেন, “পুরাতন দা ও ছুরি শান দিতে এনেছি, এখনই সব কিছু গুছিয়ে রাখছি।”
ঈদুল আজহাকে ঘিরে যেভাবে কামারপল্লীগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, তা এই শিল্পের টিকে থাকার জন্য একটি আশার আলো। কোরবানির এই ত্যাগের উৎসবকে ঘিরে যেন ঐতিহ্যবাহী কামারশিল্পও নতুন করে জেগে উঠেছে। ঈদের আনন্দের সঙ্গে মিশে আছে কামারদের শ্রম, ঘাম আর নিবেদন, যা জাতীয় অর্থনীতির ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ একটি চালিকা শক্তি হিসেবেই কাজ করে যাচ্ছে।
ঈদুল আজহা ঘিরে কর্মচাঞ্চল্য আমতলীর কামারপল্লীতে: ধাতব সুরে মুখর হাটবাজার
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0