২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।....
Condividi su Eidok
২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
Foto: archivio

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড, কৈয়া বাজারে, ২ জুন ২০২৫:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

 

২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব খন্দকার ফারুক হোসেন, সদস্য সচিব উপজেলা বটিয়াঘাটা বিএনপি। প্রধান বক্তা  এফএম রুহুল মোমেন লিটন, আহবায়ক এক নং জলমা ইউনিয়ন-বিএনপি, বিশেষ অতিথি জনাব আসাবুর রহমান হাওলাদার, সদস্য সচিব  ১ নং জলমা ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি আব্দুস সাত্তার আকন, উপদেষ্টা এক নং জলমা ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি মোহাম্মদ জাফরুল্লাহ গাজী, উপদেষ্টা ১ নং জলমা ইউনিয়ন বিএনপি, আরো উপস্থিত ছিলেন ১ নং জলমা ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনায় ২ নং ওয়ার্ড  বিএনপি।। মাহফিলে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, "শহীদ জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতা ছিলেন। তার আত্মত্যাগ ও আদর্শ আজও আমাদের রাজনীতির পাথেয়।"

 

মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহালম আকন ও সাধারণ সম্পাদক মোঃ মিজান শিকদার উপস্থিত থেকে সকলকে ধন্যবাদ জানান এবং দলের ঐক্য ও দেশের কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Politica আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 63 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ Politica ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 13 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির Politica সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 49 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন Politica শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 53 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা Politica পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 36 Views প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন Politica প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 43 Views রাঙ্গুনিয়ায় জামায়াতের দুই আমীর নির্বাচিত Politica রাঙ্গুনিয়ায় জামায়াতের দুই আমীর নির্বাচিত 81 Views