মানিকগঞ্জে ঘাসের আড়ালে গাঁজা চাষ! | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঘাসের আড়ালে গাঁজা চাষ!

****
I-share sa Eidok
মানিকগঞ্জে ঘাসের আড়ালে গাঁজা চাষ!
Larawan: kuha mula sa arkibo

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ : 

: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের গোয়ালডাঙ্গী এলাকায় গোখাদ্য নেপিয়ার ঘাস ক্ষেতে চাষ হচ্ছে নিষিদ্ধ মাদক গাঁজা।
সোমবার (২ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোয়ালডাঙ্গী এলাকায় জনবসতির পাশেই একটি চাষযোগ্য জমিতে ঘাস লাগানো হলেও তার মাঝে মাঝে গাঁজা গাছ রোপণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই জমিতে গাঁজা চাষ করছেন স্থানীয় মন্টু মিয়া, তার স্ত্রী বাতাসি বেগম ও ছেলে আশিক। জমিটির মালিক মৃত গিয়াস উদ্দিন। তার মৃত্যুর পর মন্টু সেটি বর্গাচাষের ভিত্তিতে ব্যবহার করছেন।নিয়মিত এসব গাঁজা গাছের পরিচর্যা করেন মন্টু মিয়া। তিনি প্রতিবছরই ঘাস ক্ষেতে গাঁজা চাষ করেন বলে দাবি করেন স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে এই চাষাবাদে এলাকায় বাড়ছে মাদকসেবীর সংখ্যা। তবে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস (ছদ্মনাম) বলেন, ‘দূর থেকে তাকালে আগাছা মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় গাঁজার গাছ। দিনের বেলা কেউ কিছু বলে না। রাতে নাকি বাইরের লোকজন আসে গাছ দেখতে।’
জমিটির তিন পাশে বসতবাড়ি, আর উত্তর পাশে ধানক্ষেত। এলাকাবাসীর অভিযোগ, এমন খোলামেলা গাঁজা চাষের ফলে গ্রামের কিশোর-তরুণরা মাদকের দিকে ঝুঁকছে।করচাবাধা ও গোয়ালডাঙ্গী এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তারা।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, আপনি লোকেশনটা দেন। আমি এখনই লোক পাঠাচ্ছি।
এদিকে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। গাঁজার উৎস ও এসব মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।

Mga komento 1

Milon Mahmud
Milon Mahmud 1 year ago
গাছ প্রেমী
0 0 Sagot
Magpakita ng higit pa

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 45 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 64 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views