রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন!

রিপোর্টার:আবির হোসেন সান (কক্সবাজার)
Eidok-এ শেয়ার
রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন!
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকর চেয়েছেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

সোমবার (২ জুন) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ‘হাইকোর্টের রায়টি ঐতিহাসিক। এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই, সব প্রক্রিয়া শেষে দ্রুত যেন রায়টা কার্যকর করা হয়।’

এর আগে সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশ বহাল রাখা হয়।

যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন— টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

আসামিদের আপিল খারিজ করে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান রায়ের মূল অংশ পাঠ করে শোনান।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড আইন-আদালত বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 77 ভিউ নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড আইন-আদালত নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 53 ভিউ নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আইন-আদালত নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 69 ভিউ অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল আইন-আদালত অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 ভিউ রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আইন-আদালত রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 ভিউ ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি আইন-আদালত ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 137 ভিউ মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা আইন-আদালত মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 193 ভিউ