সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের অভিযানে অনলাইন জুয়া সাইট… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের অভিযানে অনলাইন জুয়া সাইট BengalWin” এর বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের অভিযানে অনলাইন জুয়া সাইট BengalWin” এর বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান গ্রেফতার
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপস এর মাধ্যমে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জুয়া খেলা

প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেল লিংক ব্যবহার করে সাধারন জনগণকে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছে। এর ফলে দেশের তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে বিপথগামী হচ্ছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠনের পর থেকে সাইবার অপরাধ দমনে সর্বদা কাজ
করে যাচ্ছে। ঝিনাইদহ জেলায় অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ
সুপার, ঝিনাইদহ সাইবার ক্রাইম টীমকে প্রয়োজনী দিক নির্দেশনা প্রদান করেন। অদ্য ইং ০১/০৬/২০২৫
তারিখ ১৮:৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইমের একটি চৌকস টীমের বিশেষ অভিযানে অনলাইন ভিত্তিক জুয়া পরিচালনাকারী “ BengalWin” নামক একটি জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান @ হাসান (২৩), পিতা-মোঃ জামির হোসেন মন্ডল, মাতা-মনোয়ারা বেগম, সাং-চর মুরারীদহ (কলুপাড়া, আবাসন ব্রীজ সংলগ্ন), থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ'কে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনাকালে মেহেদী হাসান @ হাসানের কাছ থেকে একটি Motorola edge 50 fusion মডেলের স্মার্ট মোবাইল ও একটি Microsoft Surface Laptop3 ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মেহেদী হাসান @ হাসান জানায় BengalWin নামক এ্যাপস
ও ওয়েবসাইট ফিলিপাইন দেশ থেকে পরিচালনা করা হয়। উক্ত এ্যাপসের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে
বাংলাদেশের অভ্যান্তরে অবৈধভাবে অনলাইন জুয়া পরিচালনা করা হয়। সে উক্ত অনলাইন সাইটে জুয়া খেলে এবং সাইটটির বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করে। তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে WhatsApp, Telegram এ্যাপস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেল লিংক এর মাধ্যমে সাধারন জনগণকে জুয়ায় অংশ গ্রহন করতে উদ্বুদ্ধ করে এবং উক্ত অনলাইন জুয়াড়ীদের ভিতর থেকে সে সাব এজেন্ট নিয়োগ করে থাকে। প্লাটফর্মটি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে ব্যবহারকারীদের জুয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে। তার এই সকল কার্যক্রমের জন্য ফিলিপাইন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাকে লভ্যাংশ প্রদান করে থাকে ।

অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ ইমরান জাকারিয়া জানান সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ একটি
মারাত্বক হুমকি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাইবার অপরাধ প্রতিরোধে কঠোরভাবে জেলা পুলিশ কাজ করেযাচ্ছে। গ্রেফতারকৃত হাসানসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views