বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে পাকিস্তান দল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে পাকিস্তান দল..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে পাকিস্তান দল..
বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে পাকিস্তান দল..
ছবি: সংগৃহীত
সজল আহমেদ ( সিলেট প্রতিনিধি)

বাংলাদেশ সফরে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে। সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জুলাই মাসে।

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশানুরূপ নয়, তবু পাকিস্তান সফরে সমান সংখ্যক ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। এই সফরের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে একটি প্রাথমিক সময়সূচী পাঠিয়েছে।

 

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বাংলাদেশ দলের জয় অনুপস্থিত হলেও, পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আগামী ১৮ জুলাই পাকিস্তান দল বাংলাদেশে আসবে এবং ২০ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই।

 

বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজ নিয়ে উভয়দেশের ক্রিকেটপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত। দুই দেশের ক্রিকেট বোর্ডও এই সিরিজকে সফল করতে প্রস্তুতি নিচ্ছে। উভয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

 

চলমান পাকিস্তান সিরিজ শেষে, পাকিস্তান দল ক্যারিবিয়ান দীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে। অন্যদিকে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাবে। উভয় দলের জন্য এই সিরিজগুলো বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ও পাকিস্তানের এই সিরিজের মাধ্যমে উভয় দল নিজেদের প্রস্তুতিকে আরও শাণিত করতে পারবে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এই সিরিজগুলো হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উভয় দল তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।

Aucun commentaire trouvé


News Card Generator