সিলেট

সিলেটের কানাইঘাটে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু।

সিলেটের কানাইঘাট উপজেলার চাপনগর এলাকায় শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে সুরমা নদীতে বজ্রপাতে তাজুল ইসলাম (৩৬) নামের এক নৌকার মাঝি নিহত হয়েছেন।....
Eidok-এ শেয়ার
সিলেটের কানাইঘাটে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু।
ছবি: সংগৃহীত

তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র।

জানা যায়, তাজুল ইসলাম খেওয়াঘাট থেকে যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় লোভাছড়া বাগান-বাগিচা ঘাটের দিকে যাচ্ছিলেন। চাপনগর খেওয়াঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনি নদীতে পড়ে যান। এ সময় নৌকার যাত্রী উত্তর লক্ষীপ্রসাদ কুকুবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ও শামীম আহমদ আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন চাপনগর খেওয়াঘাটের অদূরে সুরমা নদীতে তাজুল ইসলামের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত নৌকা চালানোর পাশাপাশি এলাকায় ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই নজমুল ইসলাম জানান, তাজুল ইসলাম বিবাহিত এবং তার ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, বজ্রপাতে তাজুল ইসলাম মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 16 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 74 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 32 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ