যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ও শোভাযাত্রা | আই নিউজ বিডি

যশোর

যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ও শোভাযাত্রা

যশোরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
Eidok-এ শেয়ার
যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ও শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

যশোরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা, লালকার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।এ সময় তিনি বলেন, মাদকের শুরু তামাক দিয়ে হয়। তাই তামাকের উৎপাদন নিয়ন্ত্রণে আনতে হবে। কোম্পানিগুলোর প্রলোভন ও চক্রান্ত থেকে দূরে থাকতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।


উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ বিভিন্ন এনজিও কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তামাককে লাল কার্ড প্রদর্শন করেন। লাল কার্ড প্রদর্শনের পর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। তামাকের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনডিসি মাহিন দায়ান আমীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views