গোমস্তাপুরে অজ্ঞান পার্টির সদস্য এক মুদির দোকানির কাছ থেকে ২০ হাজার… | আই নিউজ বিডি

গোমস্তাপুরে অজ্ঞান পার্টির সদস্য এক মুদির দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

গোমস্তাপুরে অজ্ঞান পার্টির সদস্য এক মুদির দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ..
Eidok-এ শেয়ার
গোমস্তাপুরে অজ্ঞান পার্টির সদস্য এক মুদির দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

 

 

 

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজার থেকে অজ্ঞান পার্টির সদস্য এক মুদি দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ( ৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

 

 

অভিযোগকারী দোকানি মাসুদ জানায়, আমার বাবাকে দোকানে রেখে আমি বাসায় খেতে যায় ,এসে দেখি আমার বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা । 

 

এ বিষয়ে তার বাবা মহসিন জানায়,আমি দোকানে বসে ছিলাম এমত অবস্থায় একটি সাদা প্রাইভেট কার থেকে মাক্স পরিহিত মহিলা ও একজন পুরুষ আমার কাছে স্পিড চাই আমি তাদেরকে স্পিড দেই এবং আমাকে তারা ১০০ টাকা দেই এরপর আমি তাদেরকে বাকি টাকা ফেরত দেই । এরপর তারা আমাকে রুমালের সাথে কিছু একটা দিয়ে দেই ,এমনকি বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে যায়।তাদের রুমালের সাথে প্যাঁচানো ছিল পিস্তল বলে ধারণা করছেন তিনি।

 

 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 26 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 119 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 ভিউ