চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ..

দৈনিক সময় avatar   
দৈনিক সময়
চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ..
চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ..
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন 

 

আলি হোসেন চাঁপাইনবাবগঞ্জ 

 

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (৩০ মে) আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়। বিকেলে জেলা শহরের পাঠানপাড়ায় বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদের সমর্থকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

সদর থানা ও পৌর বিএনপি ব্যানারে আলোজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক  প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন, মঈদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাবেক ছাত্র নেতা সামিরুল ইসলাম পলাশ, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজিম, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অন্যান্যরা। 

 

অন্যদিকে, বাদ মাগরিব চাঁপাইনবাবগঞ্জ মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হল রুমে জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন আহমেদ, থানা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জুয়েল আজিম, জেলা যুবদলের সদস্য মোঃ জুয়েল, জেলা যুবদলের সদস্য বাশিরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সিরাজ, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুল বারী, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ লিখনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা যুবদলের আয়োজনে সমাজের অসহায় দরিদ্র, খেটে-খাওয়া দিনমজুর ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator