যশোর

যশোরের যশোর সড়ক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিভুক্ত হলো

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত হলো যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি..
Dela på Eidok
যশোরের যশোর সড়ক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিভুক্ত হলো
Foto: arkiv

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত হলো যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। ২৭ মে মঙ্গলবার সংগঠনের মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।চিঠিটি প্রেরিত হয়েছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। ওই চিঠিতে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির বর্তমান কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। এই কমিটি গঠিত হয়েছিল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি।চিঠির অনুলিপি যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিআরটিএ যশোরের সহকারী পরিচালক বরাবর প্রেরিত হয়েছে।যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসলেও তা মূলত অভিভাবকহীন হিসেবে পরিচালিত হয়েছে। বর্তমান নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত করার বিষয়ে উদ্যোগী হয়।এ ব্যাপারে যথাযথ পদ্ধতি অনুসরণ করার পর যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত করে নেওয়া হলো।

এ বিষয়ে সংগঠনের সাধারণ নীতিমালা অনুসরণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে চিঠিতে।যশোর সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। অন্যান্য নেতারা হলেন কার্যকরী সভাপতি বদরুজ্জামান বাবলু, সহসভাপতি দাউদ হোসেন খান, মুসলিম আলী ও হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, সহসম্পাদক তারেক হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান তোতা।এছাড়া, ১৪ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন কমিটিতে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Distriktsnyheter চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 11 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Distriktsnyheter চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Distriktsnyheter নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheter ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 36 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Distriktsnyheter ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Distriktsnyheter গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Distriktsnyheter ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views