সবুজ বাঁশপাতি পাখির অভয়ারণ্যে এখন চেংপুকুর | আই নিউজ বিডি

সবুজ বাঁশপাতি পাখির অভয়ারণ্যে এখন চেংপুকুর 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া প্রধান পাড়া গ্রামের সন্নিকট অবস্থিত..
Eidok-এ শেয়ার
সবুজ বাঁশপাতি পাখির অভয়ারণ্যে এখন চেংপুকুর 
ছবি: সংগৃহীত

একটি পুকুর যে পুকুরের নাম গ্রামের লোকে জানে চেংপুকুর নামে। আর এই পুকুরে পাড় গুলোতে নিজের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে সুইচোরা বা বাঁশপাতি পাখিরা। সকাল থেকে সন্ধ্যা অবধি বাঁশপাতি পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত পরিবেশ। জানা যায় বিগত কয়েক বছর ধরে পুকুরের পাড় গুলোতে তাদের নিজ আবাস খুঁজে নিয়েছে এই পাখিরা।

সবুজ সুইচোরা বা বাঁশপাতি বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। দেশের সব বিভাগের গ্রামীণ কুঞ্জবন,এদের সাধারণ বৈশিষ্ট্য হলো খামার ও খোলা মাঠে এদের চোখে পড়ে। সবুজ সুইচোরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা গাছপালা, আবাদি জমি, বেলাভূমি ও চারণভূমিতে বিচরণ করে। এরা সচরাচর ছোট দলে থাকে। এদের খাবার তালিকায় আছে ডানাওয়ালা পোকা, মৌমাছি, উইপোকা, ফড়িং, প্রজাপতি, বোলতা, মথ, গুবরে পোকা ও পিঁপড়া। এই পাখি দ্রুত ডানা ঝাপ্টে ও অনমনীয় মুক্ত ডানায় সুন্দরভাবে ধীরে ধীরে উড়ে চলে। এরা মধুর গলায় কাঁপিয়ে অনুক্রমিকভাবে ট্রি-ট্রি-ট্রি... সুরে ডাকে। সবুজ সুইচোরা বালিময় ভূমি, পুকুর পাড়ে গর্ত খুঁড়ে বাসা বানায়। সেখানে সাদা রঙের চার থেকে আটটি ডিম পাড়ে।

 

সবুজ সুইচোরার দেহের দৈর্ঘ্য প্রায় ২১- সেন্টিমিটার, ওজন ১৫ গ্রাম। সোনালি বা লালচে ঘাড়ের নিচের অংশ ছাড়া পুরো দেহই সবুজ। কালো মাশকারা চোখ বরাবর চলে গেছে। ফিকে নীল গলায় কালো বেড় থাকে। লেজের কেন্দ্রীয় পালক জোড়ার অভিক্ষেপ ভোঁতা আলপিনের মতো। বাঁকা ঠোঁট বাদামি-কালো ও মুখ পাটল বর্ণের। চোখ গাঢ় লাল। পা ও পায়ের পাতা হলুদাভাব-বাদামি। নখ শিং বাদামি। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন। অপ্রাপ্তবয়স্ক পাখির ফ্যাকাশে কিনারার পালকসহ গলার ফিকে ও কালো বেড় নেই । তাই স্হানীয় পাখি প্রেমিক ও শুধি মহলের অনুরোধ এই বিলুপ্ত প্রায় পাখিটিকে তার সঠিক পরিবেশে যেন খাপ খাইয়ে টিকে থাকতে পারে। ডিম নষ্ট কিংবা পাখি শিকার যেন না করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি এক্সক্লুসিভ ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 50 ভিউ ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি এক্সক্লুসিভ ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 82 ভিউ ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত এক্সক্লুসিভ ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 149 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 149 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 73 ভিউ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ এক্সক্লুসিভ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 108 ভিউ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন এক্সক্লুসিভ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 112 ভিউ