শ্রী শ্রী গোপাল জিওর আখড়া ধামে গীতা দান কর্মসূচি সম্পন্ন

****
Eidok-এ শেয়ার
শ্রী শ্রী গোপাল জিওর আখড়া ধামে গীতা দান কর্মসূচি সম্পন্ন
ছবি: সংগৃহীত

শ্রী শ্রী গোপাল জিওর আখড়া ধামে গীতা দান কর্মসূচি সম্পন্ন

 

🗓️ তারিখ: ২৮ মে ২০২৫

🖊️ রিপোর্টার: গৌরব সাহা | জেলা প্রতিনিধি, আই নিউজ বিডি | নরসিংদী

 

নরসিংদী: বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো গীতা দান কর্মসূচি। জেলার ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান শ্রী শ্রী গোপাল জিওর আখড়া ধাম মন্দিরে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা স্কুলের শিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার সম্মানিত সভাপতি সুজয় পাল। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করতে এবং নৈতিক আদর্শে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। তারা আশা প্রকাশ করেন, এই গীতা দান কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, আত্মিক উন্নয়ন এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ধর্ম ও শিক্ষা উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 92 ভিউ চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন ধর্ম ও শিক্ষা চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন 79 ভিউ ক্রিসমাস উদযাপনে ৩ কোটি টাকার অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম ও শিক্ষা ক্রিসমাস উদযাপনে ৩ কোটি টাকার অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 56 ভিউ এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ধর্ম ও শিক্ষা এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 33 ভিউ শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি ধর্ম ও শিক্ষা শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 91 ভিউ খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন ধর্ম ও শিক্ষা খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 291 ভিউ বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত ধর্ম ও শিক্ষা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 78 ভিউ