দুই সাংবাদিকের  বিরুদ্ধে মামলা ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের  নিন্দা

দুই সাংবাদিকের  বিরুদ্ধে মামলা ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের  নিন্দা 
Eidok-এ শেয়ার
দুই সাংবাদিকের  বিরুদ্ধে মামলা ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের  নিন্দা
ছবি: সংগৃহীত
 
ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য দৈনিক জনবাণী পত্রিকার সাংবাদিক মো. সাইফুল ইসলাম তরফদার ও দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা একেএম শমসের আলীর করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মানহানি মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফুলবাড়িয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গ্রহন করা হয়। নেতৃবৃন্দ মনে করেন,সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গত ১৯ মে ২০২৫ ইং ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ফুলবাড়িয়া বাজারে ইজারাধার ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নান কর্তৃক অতিরিক্ত টোল আদায় করার প্রতিবাদে স্থানীয় সচেতন মহল মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত লোকজন পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলীর ছবি ব্যবহার করে প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানববন্ধনে লাইভ প্রচার করে। স্থানীয় সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গত শনিবার (২৪ মে) ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিএনপি নেতা শমসের আলী। আদালতের বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্য তাঁদের বক্তব্যে মানহানি মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে প্রত্যাহারের দাবী জানায়। এছাড়াও ৪ সদস্য মামলা তদারকি কমিটি গঠন, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 91 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 106 ভিউ