ফুলবাড়ীয়ায় বিএনপির বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীয়ায় বিএনপির বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Chia sẻ lên Eidok
ফুলবাড়ীয়ায় বিএনপির বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Ảnh: tư liệu
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১২ নম্বর আছিম পাটুলী ইউনিয়নে এক বিশাল জনসভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৭ মে) বিকালে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, অবিভক্ত গুলশান ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন।
 
আছিম পাটুলী ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইসহাক আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজী, সদস্য আব্দুল লতিফ চৌধুরী, প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ, আব্দুল ওয়াদুদ মাস্টার, আব্দুল হেলিম, প্রভাষক শাইখ আল আজম লিবলু, যুবদল নেতা হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, হিমেল চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ওবায়দুল ইসলাম রুবেল, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রবিন ও জসিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
আলোচনা সভা শেষে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা আগত দর্শকদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের Chính trị সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 10 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Chính trị দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 16 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Chính trị শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 49 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Chính trị উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 56 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Chính trị বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 73 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Chính trị শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 80 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Chính trị গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views