হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা, গুনতে হলো জরিমানা | আই নিউজ বিডি

হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা, গুনতে হলো জরিমানা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা পরিচালনা করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউ..
Eidok-এ শেয়ার
হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা, গুনতে হলো জরিমানা
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা, গুনতে হলো জরিমানা

 

 নোয়াখালী জেলা প্রতিনিধি,

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে বালু মজুত করে ব্যবসা পরিচালনা করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন এই অর্থদণ্ড প্রদান করেন।

 

জানা যায়, অবৈধভাবে বালু মজুত করে গণউপদ্রব সৃষ্টি, রাস্তাঘাট নষ্ট এবং পরিবেশের ক্ষতি করায় চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরাধ স্বীকার করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এ বালু ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন আই নিউজ বিডি কে বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় সজাগ রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views