জেলি পুশ করা ১৫৫ কেজি চিংড়ি ধ্বংস

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে জব্দ হওয়া ভালো মানের ৩০০ কেজি চিংড়ি উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ..
שיתוף ב-Eidok
জেলি পুশ করা ১৫৫ কেজি চিংড়ি ধ্বংস
צילום: ארכיון

সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে জব্দ হওয়া ভালো মানের ৩০০ কেজি চিংড়ি উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিফেন্স ইনটেলিজেন্স সংস্থা (ডিজি এফ আই)-এর আশাশুনি উপজেলার প্রতিনিধির দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. রাবীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

শ্রীউলা ইউনিয়নের বুড়াখারটি গ্রামের দুটি ঘরে অভিযান চালিয়ে বাগদা ও গলদা চিংড়িতে জেলি, সিরিঞ্জ, মেডিসিনসহ নানা উপকরণ পুশ করার প্রমাণ পাওয়া যায়। সেখান থেকে মোট ৪৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন। ডিজি এফ আই জানায়, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলি পুশে জড়িত অসাধু ব্যবসায়ী শাহজাহান হোসেন ও আলমগীর হোসেন পালিয়ে যায়।

প্রসঙ্গত, মাছ বা চিংড়িতে জেলি পুশ একটি দণ্ডনীয় অপরাধ। এতে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি যেমন বাড়ে, তেমনি বাজারে দেশীয় চিংড়ির সুনাম ক্ষুণ্ন হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা חדשות המחוז শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 59 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ חדשות המחוז নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 66 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু חדשות המחוז কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 66 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি חדשות המחוז নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 Views নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি חדשות המחוז নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 Views পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের חדשות המחוז পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 54 Views শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  חדשות המחוז শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  51 Views