জাতীয়তাবাদী নাগরিক দলের সহ-সভাপতি হলেন সুরুজ কবির খান

জাতীয়তাবাদী নাগরিক দলের সহ-সভাপতি হলেন সুরুজ কবির খান
Eidok'ta paylaş
জাতীয়তাবাদী নাগরিক দলের সহ-সভাপতি হলেন সুরুজ কবির খান
Fotoğraf: derleme
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কৃতি সন্তান সুরুজ কবির খান।
 
সম্প্রতি দলটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীর সাহেব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাবেদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুরুজ কবির খানকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।
 
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুরুজ কবির খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
 
তিনি আরও বলেন, “আমি ১৯৯৮ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হলেও রাজপথের আন্দোলন থেকে কখনো পিছু হটিনি। এখন যে দায়িত্ব পেয়েছি তা সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। দলকে আরও গতিশীল ও শক্তিশালী করাই আমার লক্ষ্য।”
 
সুরুজ কবির খান দেশের সার্বিক উন্নয়ন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Politika শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Politika উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Politika বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 64 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Politika শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politika গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politika আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views