গোবিপ্রবি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি, ছাড়ে পরীক্ষা… | আই নিউজ বিডি

গোবিপ্রবি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি, ছাড়ে পরীক্ষা ফি'

গোবিপ্রবি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। চুক্তির আওতায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি'তে ছাড় প্রদান করবে..
Eidok-এ শেয়ার
গোবিপ্রবি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি, ছাড়ে পরীক্ষা ফি'
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা পেতে খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। 

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি'তে ছাড় প্রদান করবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

এ লক্ষ্যে রোববার (২৫ মে '২৫) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে উপাচার্যের বাসভবনে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তির ফলে এখন থেকে গোবিপ্রবির শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলারের খুলনা শাখায় সকল ল্যাব পরীক্ষায় ৩০ ভাগ, সকল ধরনের রেডিওলজি এন্ড ইমেজিংয়ে ২৫ ভাগ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় ২৭ ভাগ ছাড় পাবেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন এবং খুলনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল কবির।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Религия и Образование মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 37 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Религия и Образование সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 80 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Религия и Образование শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 42 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Религия и Образование ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 68 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Религия и Образование নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 174 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Религия и Образование সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 70 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Религия и Образование ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 131 Views